ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সমাজের চিহ্নিত চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

ads

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে এ-সংক্রান্ত বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান লিখেছেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে, সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব।


যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারেই ফাঁকা বলে প্রমাণিত হবে। তিনি আরও লিখেছেন, ‘জনগণের জীবন, নিরাপত্তা ও শৃঙ্খলা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এ ধরনের পদক্ষেপ নিলে জনগণ তাদের পাশে দাঁড়াবে।’


ads
ads
ads

Our Facebook Page